রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষায় ভূপাতিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস নেতানিয়াহু বাদ, আইজেনকোটকে বেছে নিলেন ইসরাইলের প্রেসিডেন্ট উত্তরার গলি-দোকানে ক্যামেরা হাতে চীনারা, কীসের ভিডিও করছেন তারা? আমেরিকাকে চীনের আল্টিমেটাম: অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে

১২ ঘণ্টার ব্যবধানে আবারও কাঁপল চট্টগ্রাম, বড় ভূমিকম্পের ইঙ্গিত?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

ফের ভূমিকম্প। কয়েক ঘণ্টার ব্যবধানেই আবার কেঁপে উঠল চট্টগ্রামসহ আশপাশের এলাকা। সোমবার (২২ জুন) ভোর ৪টা ২২ মিনিটে ৩৭ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। মাঝারি ধরনের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

এর আগে রোববার (২১ জুন) বিকেল ৪টা ৪৭ মিনিটে ৫.১ মাত্রার এ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে আঘাত হানা এ ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে। ফলে চট্টগ্রাম ছাড়াও পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস-জিএস জানিয়েছে, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিজোরামে দারলোয়ানের ভূমির ৪০ কিলোমিটার গভীরে। গত কয়েকদিনে এ মিজোরাম-মণিপুর এলাকায় কয়েক দফা ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত বৃহস্পতিবারও (১৮ জুন) মিজোরামে ৫ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

এর আগে চলতি বছরের ২৫ মে রাত ৮টা ৪৩ মিনিটে আরও একবার ভূমিকম্প অনুভব করেন চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ। ভূ-তত্ত্ব বিশেষজ্ঞদের মতে, মৃদু হালকা কিংবা মাঝারি ধরনের ভূমিকম্প অদূর ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের ইঙ্গিত বহন করে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভূমিকম্প গবেষণা কেন্দ্রের এক জরিপ অনুযায়ী, ভূ-স্তরের টেকটোনিক প্লেট ফাটলের কারণে ইউরেশিয়া ও ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেটের ভূমিকম্পের জোনের মধ্যেই রয়েছে চট্টগ্রাম। এ প্লেট দুটি অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে। এ কারণে ঘন ঘন হালকা থেকে মাঝারি মাত্রায় ভূমিকম্প হচ্ছে।

ভূ-তত্ত্ব বিশেষজ্ঞদের গবেষণা বলছে, ভূমিকম্পে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, ঢাকা ও কুমিল্লা বেল্ট বেশি ঝুঁকিতে রয়েছে। টেকটোনিক প্লেটের একটি ফাটল বা ফল্ট লাইন চট্টগ্রাম সমুদ্র উপকূল হয়ে আন্দামান পর্যন্ত চলে গেছে। অনেকগুলো ভূ-ফাটল লাইন, ভূমিকম্পে উৎসস্থল (ইপি সেন্টার) চট্টগ্রাম অঞ্চল থেকে কাছাকাছি অবস্থানে সক্রিয় রয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD