শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই: সিইসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করা আমাদের দায়িত্ব। স্থানীয় হোক অথবা জাতীয় নির্বাচন। সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।’

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস পরিদর্শন ও জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা চাই নির্বাচনে সব দল আসবে। আমাদের কাজ নির্বাচন আয়োজন করা। সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের চেষ্টা করব।’

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলামসহ প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD