শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :

অনলাইনে হলো শ্রেয়ার বেবি শাওয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

শিগগিরই প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন শ্রেয়া ঘোষাল ও তার স্বামী শিলাদিত্য। মাস খানেক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি শেয়ার দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

রোববার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে শ্রেয়ার বেবি শাওয়ার। বিশেষ এই দিনটিতে তাকে শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন তার বন্ধুরা।

তবে মজার বিষয়টি হলো- শ্রেয়ার বন্ধুরা তার জন্য উপহার পাঠিয়ে দিলেও কেউ তার বেবি শাওয়ারে উপস্থিত ছিলেন না। কেননা করোনাভাইরাস মহামারির কারণে তারা প্রত্যেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠােন অংশ নিয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেবি শাওয়ারের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রেয়া ঘোষাল। যার একটিতে দেখা যাচ্ছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD