বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান শীর্ষ ১০ ব্যাংকের খেলাপি ঋণ ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৭ রপ্তানি বৈচিত্র্য বাড়াতে ৩৭০০ কোটি টাকার নতুন প্রকল্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলিলুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫ আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার কারণ জানাল দুদক যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, ইসরাইলের ওপর চাপ সৃষ্টিতে ঐক্যবদ্ধ ইউরোপ সার সরবরাহে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

অনুমোদিত ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিলো ওয়ালটন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের জন্য অনুমোদিত লভ্যাংশের টাকা শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং ব্যাংক
ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫০ শতাংশ এবং স্পন্সর/পরিচালকদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ অনমোদন করেছিল, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

গত ৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের ৪০তম সভায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয় এবং ২৯ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা কোম্পানির ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেন। এর
পরিপ্রেক্ষিতে কোম্পানিটি সম্প্রতি শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে উল্লেখ করা ব্যাংক হিসাবে তাদের প্রাপ্য লভ্যাংশের টাকা জমা করেছে।

যেসব শেয়ারহোল্ডারের বিও হিসাবে ব্যাংক হিসাব নাম্বার উল্লেখ নেই বা নাম্বারে ভুল আছে অথবা রাউটিং নাম্বার নেই কিংবা সেখানে দেওয়া তথ্য ত্রুটিপূর্ণ, তাদের প্রাপ্য টাকার এমআইসিআর ওয়ারেন্ট (চেক) বিও হিসাবে দেওয়া ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির পরবর্তী প্রথম লভ্যাংশ প্রদানের পর থেকেই ‘এ’ ক্যাটাগরিতে ট্রেড হচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি শেয়ার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD