সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

অপূর্ব-মেহজাবিন এবার মিস্টার এন্ড মিস চাপাবাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

জিয়াউল ফারুক অপূর্ব আর মেহজাবিন চৌধুরী। পর্দায় দুজনের রসায়ন এককথায় অনবদ্য। সাম্প্রতিক সময়ের দামি আর জনপ্রিয় জুটিও বটে। এতদিন তাদের দুজনকে সাধারণত প্রেমিক-প্রেমিকা-রূপে দেখা গেলেও এবার সেই ধারায় খানিক পরিবর্তন আনলেন। দুজনে হাজির হচ্ছেন ভিন্ন চরিত্রে। যেখানে প্রেম থাকলেও প্রেক্ষাপট বেশ আলাদা।

সিএমভি প্রযোজিত বিশেষ এই ঈদ নাটকের নাম ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’। রাজীব আহমেদের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রুবেল হাসান।

সম্প্রতি শুটিং শেষ হওয়া এই নাটকে প্রথমবারের মতো দেখা যাবে অপূর্ব ও মেহজাবিনকে ‘চাপাবাজ’ চরিত্রে। যে দুজনের কাজই হলো, সারাক্ষণ বানিয়ে বানিয়ে নিজেদের সম্পর্কে বাড়িয়ে বলা। বিশেষ করে নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেও দুজনের অভিব্যক্তি থাকে উচ্চবিত্তের সন্তান হিসেবে!

সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকটি সিএমভি’র প্রযোজনায় তৈরি হলেও ঈদের বিশেষ নাটক হিসেবে প্রচার হবে দীপ্ত টিভিতে। একইসঙ্গে উন্মুক্ত হবে প্রযোজনা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেও। নিশ্চিত করলেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।

পরিচালক রুবেল হাসান জানান, এখানে অপূর্ব ও মেহজাবীন দুজনই নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়ে। কিন্তু দুজনই এমনভাবে চলে এবং নিজেকে উপস্থাপন করেন- যাতে যে কেউ ধরে নেন তারা উচ্চবিত্ত পরিবারের সন্তান। মজার বিষয় ঘটলো, দুজনে যেদিন প্রথম মুখোমুখি হলেন। একে অপরের চাপাবাজিতে এতোই মুগ্ধ হলেন- দুজনেই প্রেমে পড়ে গেলেন! এরপর ক্রমশ তারা দুজন হাঁটতে থাকেন মিথ্যার বোঝা নিয়ে নির্মম বাস্তবতার দিকে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD