শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :

অবশেষে ঈদের নাটকে রিয়াজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ সিনেমার পাশাপাশি নাটকে অভিনয় করেন। কিন্তু করোনাকাল শুরু হওয়ার পর থেকে অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিয়েছেন। তার হাতে থাকা দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ নামের একটি ছবির কাজ শেষ করেছেন অনেক আগেই।

কিন্তু নাটকে অভিনয়ে বেশ হিসেবীই হয়েছেন তিনি। নিয়মিত নাটকে অভিনয়ের প্রস্তাব এলেও প্রায় সবই ফিরিয়ে দিচ্ছেন।

গত রোজার ঈদের নাটকে অভিনয়ের ঘোষণা দিয়েও কাজ করেননি এ অভিনেতা। তবে আগামী ঈদেও নাটকে অভিনয়ের বিষয়ে অনাগ্রহী ছিলেন রিয়াজ। কিন্তু সেই বৃত্ত থেকে বেরিয়ে এসেছেন অবশেষে।

জনপ্রিয় চিত্রপরিচালক এসএ হক অলিকের পরিচালনায় ‘ভাই বড়ই প্রেমিক পুরুষ’ নামের একটি খণ্ড- নাটকের শুটিং শেষ করেছেন গত সপ্তাহে। বাংলাভিশনে প্রচারিতব্য নাটকে একজন ব্যতিক্রমী প্রেমিকের চরিত্রে তাকে অভিনয়ে দেখা যাবে।

এ প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘সচরাচর নাটকে অভিনয়ের জন্য যেসব প্রস্তাব আসে তার বেশিরভাগই গতানুগতিক। তাই আগ্রহ পাই না। অলিক ভাই ব্যতিক্রমী একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আমিও এর মাধ্যমে দর্শকের সামনে নতুনভাবে যেতে পারব। আশা করছি নাটকটি উপভোগ্যই হবে।’

চলতি বছরের শুরুর দিকে এই অভিনেতা একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘কাজলরেখা’। পরিচালনা করছেন এসএম সালাউদ্দিন। এটি দীপ্ত টিভিতে প্রচারে সম্ভাবনা আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD