সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অভিনেতা অনির্বাণের পুরনো ভিডিও ফাঁস করে বিতর্ক সৃষ্টি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

এ মুহূর্তে কলকাতার সিনেমায় সবচেয়ে জনপ্রিয় তারকার নাম অনির্বাণ ভট্টাচার্য। সাবলীল অভিনয়, ভরাট কণ্ঠের সংলাপে তিনি মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন একের পর এক সিনেমায়। তবে এ অভিনেতা এক নগ্ন ভিডিও নিয়ে পড়েছেন বিপাকে। নেটদুনিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। খবর- সংবাদ প্রতিদিন।

পূজার মধ্যেই মুক্তি পেয়েছে ‘ড্রাকুলা স্যার’। এ ওয়েব সিরিজে অমল ও রক্তিমের চরিত্রে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। তবে এসব ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড় হচ্ছে অনির্বাণের একটি পুরনো ভিডিওকে কেন্দ্র করে।

২০১৭ সালের ওই ভিডিওটি নতুন করে ভাইরাল রয়েছে নেটদুনিয়ায়। সে বছর তৈরি হয়েছিল পলিটিক্যাল স্যাটায়ার ‘ঘ্যাচাং ফু’। জয়রাজ ভট্টাচার্যের পরিচালনায় ছবিতে অভিনয় করেছিলেন অনির্বাণ। ছিলেন কিউ, কমলিকা বন্দ্যোপাধ্যায়, দামিনী বেনি বসু, সুদীপা বসু। সেই ছবিরই ১৩ সেকেন্ডের ক্লিপ ভাইরাল হয়েছে।

পুরনো ক্লিপ নতুন করে নোংরা উদ্দেশ্যে ভাইরাল করায় অসন্তুষ্ট পরিচালক জয়রাজ ভট্টাচার্য। এক সংবাদমাধ্যমে এক বিষয়ে কথা বলতে গিয়ে জানান, সিনেমায় দৃশ্যটি এর থেকে বেশি সময় ধরে রয়েছে। কেউ মোবাইল থেকে ১৩ সেকেন্ডের ওই ক্লিপটি হয়তো রেকর্ড করে নিয়েছিল। সেটিই ভাইরাল হয়েছে।

তারপর থেকেই অনির্বাণের মতো অভিনেতা সম্পর্কে নানা কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। যা অত্যন্ত নিন্দাজনক। ছবির পরিচালক হিসেবে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন জয়রাজ। সাইবার ক্রাইম শাখারও দ্বারস্থ হবেন তিনি।

ছোট এই ভিডিও নিয়ে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। চরিত্রের প্রয়োজনে অভিনেতার নগ্ন হওয়া কোনো বড় বিষয় নয়। এমন ভিডিও নিয়ে কুরুচিকর মন্তব্য করাসহ অভিনেতার মর্যাদা ক্ষুণ্ণ করা একেবারেই উচিত নয় বলে মনে করেন অনেকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD