বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

অভিনেতা জামাল পাটোয়ারী গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

মানহানিকর ফেসবুক পোস্ট, কুরুচিপূর্ণ ভিডিও প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চলচ্চিত্র অভিনেতা জামাল পাটোয়ারী।

আজ (১৪ আগস্ট) অভিনেতার ঢাকার বাসা থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানা যায়।  জামাল পাটোয়ারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। অভিযোগ মানহানিকর ফেসবুক পোস্ট, কুরুচিপূর্ণ ভিডিও প্রচার। যার মামলা নম্বর ৮/১৭৮।

বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ‘জামাল পাটোয়ারী ফেসবুকে বিভিন্ন সময় আমাকে নিয়ে বানোয়াট ভিত্তিহীন কথা বলেছে। যার জন্য আমার সম্মানহানি ঘটেছে। এমন কিছু মিথ্যা নোংরা কথা বলেছেন, যা আমাকে সামাজিকভাবে হেয় করেছে। এ কাজ তিনি একবার করেননি, একাধিকবার করেছেন। ভিত্তিহীন তথ্য পরিবেশন করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরকম মিথ্যা-বানোয়াট, কুরুচিপূর্ণ ভিডিও যারা প্রকাশ করছে ও এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিচ্ছি।

জামাল পাটোয়ারী বেশ কয়েকটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD