শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :

অভিনেতা সাদেক বাচ্চু গুরুতর অসুস্থ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

গুরুতর অসুস্থ অবস্থায় অভিনেতা সাদেক বাচ্চুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রোববার রাত সাড়ে ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকেই অস্বস্তি লাগছিল প্রবীণ এ অভিনেতার। পরে শ্বাসকষ্ট বাড়তে থাকায় রাতে সাড়ে ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার চিকিৎসা চলছে, অক্সিজেনের সাহায্য শ্বাস–প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে। আজ মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল জানার পর মূল চিকিৎসা শুরু হবে।

 

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD