শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :

অভিনেত্রী তারিনের বাবা লাইফসাপোর্টে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

অভিনেত্রী ও নৃত্যশিল্পী তারিন জাহানের বাবা মো. শাহজাহান গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছে।

তারিন এ তথ্য জানিয়ে রোববার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, তারা বাবাকে বর্তমানে লাইফসাপোর্টে রাখা হয়েছে। বাবার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন দেশের জনপ্রিয় এ শিল্পী।

তারিন পোস্টে লেখেন– ‘আমার বাবা, আমার শক্তি, উনাকে লাইফসাপোর্টে রাখা হয়েছে। আমি কেবল আপনাদের আন্তরিক প্রার্থনা কামনা করছি।’

তারিন জানান, মো. শাহজাহানকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে রাখা হয়।

তারিন আরও জানান, শাহজাহান অনেক দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছে।

তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী। তার মা তাহমিনা জাহান গৃহিণী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD