শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

অভিনেত্রী শবনমে মুগ্ধ পূর্ণিমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শবনম। অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন উপমহাদেশের দর্শকদের মন। অনেক দিন হলো অভিনয়ে পাওয়া যায় না তাকে। সমময় কাতান নিজের মতো। নিজের মতো করেই খোঁজ রাখেন সবার।

সম্প্রতি আম্মাজান খ্যাত এ অভিনেত্রীর আচরণে মুগ্ধ ঢালিউডের আরেক অভিনেত্রী পূর্ণিমা। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। শবনমকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, ‘শিল্পী জীবন মাঝে মাঝে ভীষণ সার্থক মনে হয়।’

তার কথায়, ‘শিল্পী জীবন মাঝে মাঝে ভীষণ সার্থক মনে হয় যখন আপনার মতো কিংবদন্তী শিল্পী বলেন, ‘পূর্ণিমা তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার কাজ আমি দেখেছি।’

পূর্ণিমা বলেন, ‘আমাদের একজন শবনম আছেন, এটাই আমাদের গর্বের বিষয়। আপনার সান্নিধ্যে এসে সময় কাটিয়েছি। এই পরম ভালোলাগার স্মৃতি শ্রদ্ধার সাথে লালন করবে আমার হৃদয়ে।’

শেষে লিখেছেন, ‘প্রিয় শবনম ম্যাম আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন অনেক দোয়া, ভালোবাসা।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD