শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :

‘অভিমানী’ বৃন্দাবন দাসকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস খুশির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী নাট্যকার বৃন্দাবন দাসকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় তিনি জানান, তার স্বামী (বৃন্দাবন) পত্রিকা, টেলিভিশন সাক্ষাৎকার থেকে অনেক দূরে থাকে। নিজের ভেতরে আবাস গড়ে বসবাস করা সেই মানুষের আজ অনেক নিউজ প্রকাশ হয়েছে।

স্বামীকে উদ্দেশ্য করে খুশি বলেন, কিছু মানুষ জন্মায়, শুধু দেওয়ার জন্য। প্রচার মিডিয়ার প্রতি তার এ আত্মঅভিমান, সুতীক্ষ্ণ অভিযোগ কেবল আমি জানি।

যৌথ জীবনের ২৬ বছর পাড়ি দিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি ও নাট্যকার বৃন্দাবন দাস। দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি— এ দুই ছেলেকে নিয়ে খুশি ও বৃন্দাবনের সুখের সংসার।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD