বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

অমিতাভকে চাকরির প্রস্তাব দিলেন ভক্ত!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিলো সকল ধরনের শুটিং। ফলে বেশ কিছুদিন বেকার সময় পার করতে হয়েছে তারকাদের। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় আবারও কাজে ফিরতে শুরু করেছেন তারা। কিন্তু মেনে চলতে হচ্ছে বেশ কিছু নিয়ম-কানুন।

তবে এখনই কাজে ফিরতে পারছেন না বয়স্ক তারকা। কেননা বাকিদের তুলনায় বয়স্কদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি একটু বেশি।

এছাড়া ৬৫ বছরের বেশি বয়সের শিল্পী-কলাকুশলীরা কাজে ফিরতে পারবেন না। ভারতের একাধিক জায়গায় এই নিয়ম থাকলেও কিছুদিন আগে বোম্বে হাইকোর্ট মহারাষ্ট্রে তা খারিজ করে দিয়েছে। কিন্তু এখনই কাজে ফেরা নিয়ে সন্দেহ রয়েছে অমিতাভের মনে।

তাই বিকল্প পেশার খোঁজ করে নিজের ব্লগে একটি পোস্ট করেছিলেন বলিউডে বর্ষীয়ান এই তারকা।

তারপরই ঘটে এক মজার ঘটনা। ৭৭ বছর বয়সী এই তারকাকে চাকরির প্রস্তাব দেন তারই এক ভক্ত। তবে যে সে চাকরি নয়, পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব!

এসডি নামের ওই ভক্ত অমিতাভের ব্লগের নিচে মন্তব্য করে লিখেছেন, “স্যার আপনার যদি কোনও কাজ না থাকে এবং তারপরও নিজেকে মহান মনে করেন তাহলে আপনি মার্কিন প্রেসিডেন্ট হয়ে যেতেই পারেন।”

অমিতাভ বচ্চনকে আরও একটি চাকরির প্রস্তাব দিয়েছেন এসডি। তিনি লিখেছেন- আপনি যদি জীবনে এমন কিছু করে যেতে চান যা চিরস্থায়ী হয়ে থেকে যাবে, তাহলে শান্তি বিক্রি করুন।

ভক্তের এমন প্রস্তাবে অমিতাভ খুশি হয়ে এসডির অফার লেটারের শেষে লিখেছেন, ‘তাহলে এবার চাকরি সুনিশ্চিত হল।’

অমিতাভ বচ্চনের হাতে এই মুহূর্তে রয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজ। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও নাগার্জুনা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD