সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

অর্জুন রামপালকে এনসিবি’র তলব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

বলিউডের মাদককাণ্ডে এবার অর্জুন রামপালকে তলব করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- আগামী ১১ নভেম্বর মুম্বাইয়ের এনসিবির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে বলিউডের এই অভিনেতাকে।

এর আগে, সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে অর্জুনের মুম্বাইয়ের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় এনসিবি। তবে ৪৭ বছর বয়সী এই তারকার বাড়ি ও অফিসে তল্লাশি করে কোনও মাদক উদ্ধার করা হয়েছে কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিছুদিন আগে গ্রেফতার করা হয় অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাই অ্যাজিসিওলাসকে। বর্তমানে জামিন পেয়ে মুক্ত রয়েছেন অ্যাজিসিওলাস।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD