শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

অলিম্পিকে রেকর্ড গড়লেন ভারতীয় তারকা মনু ভাকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো এক আসরে দুটি পদক জয়ের কীর্তি গড়েছেন ভারতীয় তারকা মনু ভাকের। ভারতের স্বাধীনতা ৭৭ বছর পেরিয়ে গেলেও এতদিন কোনো ভারতীয় ক্রীড়াবিদ অলিম্পিকের এক আসরে দুটি পদক জিততে পারেননি।

প্যারিসে চলমান অলিম্পিকে আগেই একটি রেকর্ড করে ফেলেছিলেন মনু ভাকের। প্রথম নারী ক্রীড়াবিদ হিসেবে ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত শুটিংয়ে বোঞ্জ জেতেন তিনি।

আজ মঙ্গলবার সারাবজট সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তলে দলগতভাবেও বোঞ্জ জয় করেছেন মনু ভাকের। কোরিয়ান জুটিকে ১৬-১০ ব্যবধানে হারিয়ে এই পদক পান তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD