শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

অল্পের জন্য রক্ষা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

আজ মহাঅষ্টমী। ঢাকের তালে, উলুধ্বনিতে মুখর প্রতিটি পূজামণ্ডপ। এবারের পূজার পরিকল্পনা জানতে কথা হয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে।

মিম বলেন, ‘এবার বাসায় বসে পূজার আনন্দ যতটুকু করা যায় করবো। হয়তো বাসার আশপাশের মণ্ডপে যাবো। কারণ মায়ের মুখ দর্শন তো করতেই হবে।’

প্রতি বছরের মতো আনন্দ আয়োজন এবারের পূজায় নেই। কেন নেই? এই প্রশ্নের উত্তর পৃথিবীর সবাই জানেন। তাই বলে পূজার কেনাকাটাও কি করেননি মিম? প্রশ্ন করতেই একগাল হেসে বললেন, ‘না, করিনি। তবে পরিবারের সবাই কিছু না কিছু কিনেছেন। আর আমি এবার এতো উপহার পেয়েছি যে, চারদিনের পূজায় সেগুলো পরে শেষ করতে পারবো না।’

‘জামদানি শাড়ি পেয়েছি পাঁচটা। কামিজ পেয়েছি দশটা। মা-বাবাও উপহার দিয়েছেন। সব মিলিয়ে প্রচুর উপহার পেয়েছি!’ বলেন বিদ্যা সিনহা মিম।

ছেলেবেলা এবং বড়বেলার পূজার অনুভূতি ভিন্ন। ছেলেবেলার পূজার স্মৃতিচারণ করে মিম বলেন, ‘আমাদের রাজশাহীতে পূজায় নৌকাবাইচ হয়। সবার কাছেই নৌকাবাইচ খুব উপভোগ্য। নায়িকা হওয়ার পরেও আমি বাইচ দেখতে গিয়েছি দু’বার। সর্বশেষ যেবার গিয়েছিলাম সেবার বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছিল। অল্পের জন্য রক্ষা পেয়েছি! আমি যে নৌকায় উঠেছিলাম সেই নৌকা প্রায় ডুবেই যাচ্ছিল! আমাকে দেখার জন্য এতো মানুষ ভিড় করেছিল যে, সামলানো যাচ্ছিল না। এদিকে নৌকায় পানি উঠছিল দ্রুত, আবার তীরেও আসতে পারছিলাম না। এর মধ্যে আরেকটি নৌকা এসে ধাক্কা দেয় আমাদের নৌকায়। অনেকে লাফিয়ে পড়ে নদীতে। আমার এক কাজিন ঘাড়ে খুব ব্যথা পেয়েছিল। এরপর থেকে আর যাওয়া হয় না।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD