শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

অষ্টমীতে ছেলের নাম ঘোষণা করলেন কোয়েল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

“মহা অষ্টমীর এই শুভক্ষণে আমরা আমাদের সন্তানের নাম আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে আনন্দিত…‘কবির।”

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামী ও ছেলের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন কোয়েল মল্লিক। তারই ক্যাপশনে ছেলের নামটি ঘোষণা করেছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

অষ্টমীতে কোয়েল সেজেছিলেন সাদা জমিনের তসরে শাড়ি ও লাল ব্লাউজে। তার স্বামী নিসপাল পরেছিলেন লাল পাঞ্জাবি এবং হলুদ রঙের পাঞ্জাবিতে দেখা গেছে তাদের সন্তান কবিরকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD