মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

‘অসম্পূর্ণ’ সম্পূর্ণ করলেন প্রিয়াঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

নিজের জীবনের গল্প নিয়ে লেখা বইয়ের কাজ সম্পূর্ণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের এই অভিনেত্রীর আত্মজীবনীর নাম ‘আনফিনিশড’।

মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে তিনি লিখেছেন- “আনফিনিশড’ শেষ করলাম। চূড়ান্ত পাণ্ডুলিপি পাঠানো হয়ে গেছে।”

ভারতীয় প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র‌্যানডম হাউস থেকে বের করা হবে প্রিয়াঙ্কার আত্মজীবনী ‘আনফিনিশড।’

‍প্রিয়াঙ্কা চোপড়া তার আত্মজীবনী ‘আনফিনিশড’-এ ‘মিস ইন্ডিয়া’ হওয়া থেকে শুরু করে বলিউডের ১৭ বছরের জার্নি, হলিউডে কাজ সবকিছু তুলে ধরেছেন।

সবশেষ বলিউড ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD