বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে জুনে : অর্থমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪.৭ বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তির অর্থ জুন মাসে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার (২৬ মে) দুপুরে সচিবালয়ে আইএমএফের নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি যাতে ডলারের প্রবাহটা বাড়ানো যায়। এখানে অনেক নেগোসিয়েশন আছে। আশা করছি এই সমস্যাটি আমরা সমাধান করতে পারব। আমরা কাজ করছি।

আইএমএফের নির্বাহী পরিচালক বলেছেন, আপনারা সঠিক পথে আছেন। সমস্যা সমাধানে আপনারা যে কাজ করছেন তাতে আমাদের সমর্থন আছে।

জুনে আইএমএফের তৃতীয় কিস্তির টাকা পাচ্ছি কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, জুন মাসেই তারা দেবে, সেখানে তো বাধা নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD