শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :

আওয়ামী লীগে পদ পেয়ে যা বললেন জায়েদ খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

২০১৯-২০২১ মেয়াদে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪৫ সদস্যবিশিষ্ট এই উপকমিটির অনুমোদন দেন। এই কমিটিতে জায়গা করে নিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক এবং বর্তমান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে জায়েদ খাঞ্জ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিক বিষয়ক উপ-কমিটিতে আমাকে সদস্য মনোনীত করায় দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা ,আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি এবং আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি,আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

২০১৯-২১ মেয়াদের কমিটিতে শোবিজ দুনিয়া থেকে আছেন, সাবেক সংস্কৃতি মন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, জায়েদ খান, হারুনুর রশিদ, এহসানুল হক মিনু, সঙ্গীতশিল্পী রফিকুল আলম এবং শুভ্র দেব।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দকে প্রাধান্য দিয়ে এবার এই উপ-কমিটি গঠিত হয়েছে। পাশাপাশি দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত, জাতির পিতার আদর্শে দীক্ষিত ও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে অবিচল দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এই উপ-কমিটির মাধ্যমে বাংলা ও বাঙালির সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে যৌথবাস নিশ্চিত করতে এই উপ-কমিটি কাজ করবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD