শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম :

আত্মহত্যার আগে মায়ের কাছে ক্ষমা চান ওই অভিনেত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

ভারতের বেঙ্গালুরুর শহরতলির একটি ফ্ল্যাট থাকতেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী সৌজন্য। বৃহস্পতিবার সকালে নিজের ফ্ল্যাট থেকেই এই অভিনেত্রী লাশ উদ্ধার করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সৌজন্যর অভিনেত্রীর ঘর থেকে চার পাতার একটি সুইসাইট নোট পেয়েছে পুলিশ। যেটি ইংরেজি এবং কন্নড় ভাষায় লেখা।

সুইসাইড নোট থেকে জানা যায়, আত্মহত্যা করার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এ নোটে মা-বাবা, ভাই-বন্ধুদের কথাও উল্লেখ করেছেন তিনি।

সৌজন্য মানসিক অবসাদে ভুগছিলেন। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এ ঘটনার পর মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে মামলার তদন্ত শুরু করেছে কুম্বালাগোডু পুলিশ।

২৫ বছর বয়েসী সৌজন্য কোড়াগু জেলার কুশালনগর থেকে অভিনয়ের জন্য বেঙ্গালুরুে পাড়ি জমান। বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে তাকে। ‘চৌকাটু’, ‘ফান’ নামের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন এ অভিনেত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD