শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

আদা চায়ের গুণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২০

 

কম-বেশি অনেকেরই চা পানের অভ্যাস রয়েছে। মনকে সতেজ ও চাঙ্গা রাখতে এ পানীয়টির জুড়ি নেই। তবে এর সঙ্গে দুধের পরিবর্তে যদি আদা মিশিয়ে পান করা যায়, তাহলে তা শরীরের জন্য আরো স্বাস্থ্যকর হয়ে ওঠে।

বিশেষজ্ঞদের মতে, আদায় প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট, ম্যাগনেশিয়াম, খনিজ ও অ্যামিনো অ্যাসিড রয়েছে। ফলে নিয়মিত আদা চা পান করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ জ্বর জ্বর ভাব, মাথাব্যথা ও গলাব্যথা দূর হয়।

আদা চায়ের উপকারিতাসমূহ-

বমি বমি ভাব দূর করা
ভ্রমণের সময় অনেকেই গতিজনিত অসুস্থতায় ভোগেন। ফলে মাথাঘোরা ও বমি বমি ভাবের সৃষ্টি হয়। আদা এসব অসুস্থতা দূর করতে সাহায্য করে। তাই ভ্রমণের আগে এক কাপ আদা চা যাত্রাপথকে অনেকটাই স্বস্তিদায়ক করে।

খাবার হজমে সাহায্য করা
আদা শরীরের অ্যাসিডিটির সমস্যা দূর করে খাবার হজমে সাহায্য করে। মাঝে মাঝে খাওয়ার পর অ্যাসিডিটির কারণে শরীরে অস্বস্তি হয়। এ সময় এক কাপ আদা চা পান করলে অনেকটা উপকার পাওয়া যায়। এ ছাড়া এটি খাবার অরুচি দূর করে ক্ষুদা বাড়ায়।

ঠাণ্ডা ও খুসখুসে কাশির উপশম
ঠাণ্ডা, জ্বর জ্বর ভাব ও খুসখুসে কাশিতে লবঙ্গ মেশানো গরম গরম আদা চা পান করলে অনেকটাই আরাম পাওয়া যায়। নিয়মিত আদা চা পানে প্রাকৃতিক উপায়ে এসব সমস্য দূরও করা যায়।

রক্ত চলাচল প্রক্রিয়া স্বাভাবিক রাখা
আদায় রয়েছে ভিটামিন, অ্যামিনো এসিড ও খনিজ। যা রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো রেখে হৃদযন্ত্রকে সুস্থ রাখে। পাশাপাশি রক্তের ধমনিতে চর্বি জমতে বাধা প্রদান করায় স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকটা কমে যায়। তাই প্রত্যেকের নিয়মিত আদা চা পান করা উচিত।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
আদায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ থাকতে সাহায্য করে।

মানসিক অবসাদ দূর করে
নিয়মিত আদা চা পান করলে মানসিক অবসাদ দূর হয়। পাশাপাশি এটি দুশ্চিন্তাও কমায়। তাই শরীরকে সতেজ ও চাঙ্গা রাখতে প্রতিদিন আদা চা পান করা উচিত।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD