শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :

‘আদিপুরুষ’-এ কৃতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

ওম রাউত পরিচালিত এপিক ড্রামা ‘আদিপুরুষ’-এ রাম চরিত্রে অভিনয় করবেন প্রভাস। কিন্তু তার বিপরীতে সিতা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা।

ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ‘আদিপুরুষ’-এর মুক্তির তারিখ। ২০২২ সালের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি। কিন্তু এখনও পর্যন্ত ছবিটির নায়িকার নাম জানানো হয়নি।

শোনা গিয়েছিলো, ‘আদিপুরুষ’-এ প্রভাসের নায়িকা হিসেবে পাওয়া যাবে দীপিকা পাড়ুকোনকে। কিন্তু বলিউডের এই অভিনেত্রী অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছেন বলে সরে এসেছেন নির্মাতারা। আনুশকা শেঠি, আনুশকা শর্মা ও কৃতি সুরেশকেও নাকি দেওয়া হয়েছিলো ছবিটিতে অভিনয়ের প্রস্তাব।

তবে এখন শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের নাম। কেননা বলিউড ও দক্ষিণী দুই ইন্ডাস্ট্রিতেই বেশ জনপ্রিয় কৃতি। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

‘আদিপুরুষ’-এ ভিলেনের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা সাইফ আলি খানকে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD