শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

আপনিই তো চলে গেলেন আংকেল: বুবলী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

বহুদিন ধরে আড়ালে আছেন চিত্রনায়িকা বুবলী। তবে মাঝে মাঝে সরব হন সোশ্যাল মিডিয়াতে। সেক্ষেত্রে সামনে আসেন না তিনি। পুরোনো ছবিই শেয়ার করতে দেখা যায়।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আবারও সোশ্যাল মিডিয়াতে সরব দেখা গেলো বুবলীকে। শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আর তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ও সম্পর্ক নিয়ে নিজের ফেসবুক ফ্যানপেজে একটি পোস্ট করেছেন।

বুবলী লিখেছেন, আংকেল আমার প্রত্যেকটি সিনেমাতেই সৌভাগ্য হয়েছিল আপনার সাথে অভিনয় করবার। কী স্নেহ করতেন, শুটিং এর ফাঁকেই একটু সুযোগ হলেই কত কত অভিজ্ঞতা শেয়ার করতেন, নানান সিনেমার গল্প বলতেন আর তার মাঝখানেই আবার বলতেন “মামনি, তোমার আন্টিকে একটা ফোন দিয়ে নেই দাঁড়াও, কথা বলো আন্টির সাথে, একদিন বাসায় এসে আন্টির সাথে দেখা করে, গল্প করো, ভালো লাগবে”। আন্টির সাথে ফোনে কথাও হয়েছিল, যাবোও বাসায় বলেছিলাম কিন্তু আপনিই তো চলে গেলেন আংকেল।

বাংলা চলচ্চিত্রসহ আমরা সবাই একজন অভিজ্ঞ গুণী শিল্পীকে হারালাম।
ভালো থাকবেন আংকেল!

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD