বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আবারও পরিচালনায় আনিসুর রহমান মিলন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

শোবিজের পরিচিত মুখ আনিসুর রহমান মিলন। মঞ্চে এক রকম মিলন, টিভি পর্দায় আরেক রকম অভিনেতা এবং বড় পর্দায় একেবারেই নিজেকে বদলে নতুন এক অভিনেতা হিসেবে তার ভক্তরা তাকে আবিস্কার করেছে। একজন অভিনয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন, গড়ছেন এবং নতুন ভাবে নিজেকে হাজির করছেন। বড়পর্দা ও ছোটপর্দা- দু’জায়গাতেই সমান ভাবে অভিনয় করছেন মিলন। যদিও এর আগেই, নিজের নামের শেষে মিলন যোগ করে নিয়েছেন বেশ কিছু আলোচিত ছবি। অভিনেতা পরিচয় ছাপিয়ে নাম লিখিয়েছেন পরিচালক হিসেবেও। ইতেপূর্বে বেশ কিছু নাটক পরিচালনা করেছেন।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও ঈদের জন্য তিনটি নাটক পরিচালনা করছেন মিলন। এজাজ মুন্না রচিত এটিএন বাংলার জন্য নির্মিত হয়েছে আংশিক লকডাউনের গল্প নিয়ে ‘মুনিরা মঞ্জিল’। তবে নাটকটির নাম পরিবর্তন হতে পারে। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, জয়রাজ, মুনিরা মিঠু, সামান্তা ও প্রীতি। মাসুম শাহরিয়ার রচিত বৈশাখী টিভির জন্য ‘গালিবার গোপ্পো’। এতে অভিনয় করেছেন শবনাম ফারিয়া, আনিসুর রহমান মিলন, মুনিরা মিঠু, লিটু করিম ও মিথিলা। এছাড়াও জাকির হোসেন উজ্জ্বল রচিত ‘দুই মজনু’ নাটকটি আগামী ২৫ ও ২৬ তারিখ রাজধানীর বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হবে। আরটিভির জন্য নির্মিত নাটকটিতে দেখা যাবে জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন ও ঊর্মিলা শ্রাবন্তী করকে।

নাটক তিনটি প্রসঙ্গে অভিনেতা ও পরিচালক আনিসুর রহমান মিলন বলেন, ‘আসছে ঈদের জন্য বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তবে অভিনয়ের পাশাপাশি বিশেষ দিবসের নাটক পরিচালনা করতে ভালো লাগে। মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে থেকে নাটক পরিচালনা করছি। প্রতিটি নাটকের গল্প সুন্দর এবং মনের মতো তিনটি নাটক নির্মাণ করছি। আর প্রত্যেকটি নাটকের শিল্পী নির্বাচনের বিষয়টিও যথাযথভাবে করতে পেরেছি। তবে পরিচালনার পাশাপাশি চ্যানেলের আগ্রহের কারণে প্রতিটি নাটকে আমাকে অভিনয় করতে হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করেছি। আমার বিশ্বাস দর্শক হতাশ হবেন না।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD