শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :

আবারও রবীন্দ্রনাথের গল্পের নায়িকা সাথী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

মূলত নৃত্যশিল্পী ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবেই পরিচিতি দিলরুবা সাথী। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তিনি।

বিটিভিতে নৃত্যশিল্পী হিসেবে অনেক আগেই তালিকাভুক্ত সাথী। তবে মাঝে মধ্যে অভিনয়েও দেখা যায় তাকে। ১০ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হৈমন্তী’ গল্প নিয়ে নির্মিত নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন।

আউয়াল চৌধুরীর পরিচালনায় নাটকটি প্রচার হয়েছিল বিটিভিতেই প্রচার হয়েছিল। এর পর আর অভিনয়ে কাজ করেননি এ নৃত্যশিল্পী।

দীর্ঘ বিরতির পর আবারও রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হলেন তিনি। নাটকটির নাম ‘অপরাজিতা’। পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।

শুক্রবার রাত ৯টায় নাটকটি বিটিভিতে প্রচার হবে। এতে অভিনয় প্রসঙ্গে দিলরুবা সাথী বলেন, ‘অভিনয়ে খুব বেশি কাজ না করলেও এখন পর্যন্ত যে কয়টি নাটকে অভিনয় করেছি, তার সবই দর্শকের নজর কেড়েছে।

এবারও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা হয়ে অভিনয়ের সুযোগ পেয়েছি। বহুল পঠিত ও পরিচিত গল্পে কাজ করা বেশ কঠিনই। তার পরও পরিচালকের নির্দেশ মেনে সাবলীল অভিনয়ের চেষ্টা করেছি। আশা করছি নাটকটি উপভোগ্য হবে।’

কিছু দিন আগে থেকে ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু করেছেন তিনি। এ ছাড়া চ্যানেল আইতে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনার কাজটিও চালিয়ে যাচ্ছেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD