বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

আবারও সুন্দরবনে পরীমনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

ফের সুন্দরবন গেলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তবে বেড়াতে নয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের শুটিং শেষ করতেই ৪ সেপ্টেম্বর সুন্দরবন পৌঁছান এ অভিনেত্রী।

শনিবার (৫ সেপ্টেম্বর) শুটিংয়ের জন্য ভাড়া করা লঞ্চে চড়ে বেশ কিছু ছবি তুলে শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। তার সঙ্গে দেখা যায় অভিনেতা তানভীরকে। পরী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এতো গরম কই দেখা যায়।’

খোঁজ নিয়ে জানা যায়, নতুন করে মোট ১২ দিন সুন্দরবনে শুটিং হবে এ ছবির। এসময় সম্পূর্ণ শুটিং শেষ করতে চান নির্মাতা আবু রায়হান জুয়েল।

গত ১৪ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হয়েছিল। করোনাভাইরাসের কারণে গত ৬ এপ্রিল ঢাকায় ফিরে চলচ্চিত্রের পুরো টিম।

ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন পরীমনি ও সিয়াম আহমেদ।

‘২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির জন্য প্রথমবার গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD