শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

আমার ধারণা ছিল না, এসবও হয় : শ্রাবন্তী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

এক সময়ের সাড়া জাগানো মডেল-অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। বর্তমানে দুই মেয়ে রাবিয়া আলম ও আরিশা আলমকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

মার্কিন মুলুকে থাকলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের প্রতিনিয়ত নিজের খবরাখবর জানান দেন শ্রাবন্তী।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শ্রাবন্তী লিখেছেন, ‘একটা টেক্সট পেলাম, আমি যদি আমার ফেসবুক ভিউ বাড়াতে চাই তাহলে আমাকে হেল্প করবে, এজন্য আমাকে পে (টাকা) করতে হবে।’

তিনি আরও লেখেন, ‘সত্যি কথা, আমার ধারণাও ছিল না এখন এসবও হয়। ভিউ বাড়িয়ে আমি কি করব? কত পিছিয়ে আছি আমি। কী দুনিয়া এলো। কিছু বলার নেই।’

অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের কি দিন ছিল আর আজ কতকিছু চেঞ্জ, তাই না? থাক, তবু কেন যেন এখনও আমি আমার সেই আগের মিডিয়ার মানুষ, মিডিয়ার কাজ এবং মিডিয়ার সবকিছুকে ভালোবাসি। এখনও সব স্মৃতি নিয়ে ভাবতে ভালোবাসি।’

প্রসঙ্গত, একসময় নাটক ও বিজ্ঞাপনে ব্যাপক চাহিদা ছিল শ্রাবন্তীর। ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রেও করেছিলেন বাজিমাৎ। এখনও দর্শকের হৃদয়ে জায়গা দখল করে আছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD