শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :

আমিরের ছবিতে অতিথি শাহরুখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

কিছুদিন আগে আদভেইদ চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং শেষ করেছেন কারিনা কাপুর খান। কিন্তু ছবিটির শুটিং নিয়ে এখনও ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির খান।

চমকপ্রদ তথ্য হলো- মিস্টার পারফেকশনিস্ট আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’তে দেখা যাবে বলিউড কিং শাহরুখ খানকেও।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- দুবাই যাওয়ার আগেই ‘লাল সিং চাড্ডা’র শুটিং শেষ করে গিয়েছেন শাহরুখ খান। ছবিটিতে অতিথি চরিত্রে হাজির হবেন ৫৫ বছর বয়সী এই তারকা।

এখানেই শেষ নয়, শাহরুখের অংশটুকু নাকি ক্যামেরার পেছনে থেকে পরিচালনা করেছেন আমির খান নিজেই।

সবকিছু ঠিক থাকলে তিন বছর পর বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খানের ঝলক। সবশেষ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’তে দেখা গেছে তাকে।

হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’। ২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে ছবিটি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD