শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

আমেরিকায় স্থায়ী হচ্ছেন তৌকীর-বিপাশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত দেশান্তরী হচ্ছেন। অনেক বাংলাদেশি তারকার মতো তারাও আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার প্রস্তুতি নিয়েছেন। চেষ্টা করছেন দেশটির নাগরিকত্ব নেয়ার।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে সপরিবারে এ তারকা দম্পতি এখন আমেরিকায় অবস্থান করছেন। তাদের আমেরিকা মিশন শুরু হয়েছে করোনাভাইরাসের প্রকোপ শুরুর আগেই। সবার আগে বিপাশা আমেরিকায় যান।

আর চলতি মাসে দুই সন্তানসহ তৌকীর আহমেদ গিয়ে বিপাশার সঙ্গে যোগ দেন। এখন তারা নিউইয়র্কে অবস্থান করছেন। দেশ ছাড়ার আগে তৌকীর আহমেদ  বলেন, ‘আসলে ছেলেমেয়েদের পড়ালেখার কারণেই আমরা আমেরিকায় যাচ্ছি। এখন ওদের স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করব। এরপর স্থায়ীভাবে থাকার জন্য যেসব শর্ত আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব।

অল্প সময়ের মধ্যেই আবার আমি দেশেও চলে আসব। মূলত আমি যাওয়া-আসার মধ্যেই থাকব। বিপাশা ওখানে সন্তানদের সঙ্গে অবস্থান করবে।’ আমেরিকায় যাওয়ার আগে তৌকীর আহমেদ ‘রূপালী জোছনায়’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছিলেন।

এটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে। এ নাটকের শুটিং এখনও বাকি আছে। নাটকের শুটিং হয় তার মালিকানাধীন ‘নক্ষত্রবাড়ী’ রিসোর্টে। এছাড়া তিনি কবি জীবনানন্দ দাশকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণের পরিকল্পনা করছেন।

অর্থলগ্নির বিষয়টি নিশ্চিত হলেই এটি নির্মাণে হাত দেবেন। অন্যদিকে বিপাশা হায়াত আমেরিকা যাওয়ার আগে লেখালেখি ও চিত্রকর্ম নিয়েই কাজ করেছেন। নাটক লেখার পাশাপাশি তিনি একটি ছবির গল্পও লিখছিলেন। এছাড়া করোনাভাইরাসের প্রকোপের আগে টিভি বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করেছেন বিপাশা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD