রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন অক্টোবরেও ডেঙ্গুর সংক্রমণ বাড়ার ঝুঁকি কাদামাটিতে চাপা পড়েছে নেপালের সেই টানেল, আর কেউ জীবিত নেই ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আরও ২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে এবার ঢাকা-১০ ও কক্সবাজার-৪ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১২ মার্চ) এই দুই আসনে কারচুপির অভিযোগে করা মামলা শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ঢাকা-১০ আসনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জসিম উদ্দিন এবং কক্সবাজার-৪ আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগে মামলা করেন জামায়াতের প্রার্থী নুর আহমেদ আনোয়ারী।

তারও আগে বুধবার (১১ মার্চ) ৫টি আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে একই দিন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে জামায়াত ও বিএনপির আরও ৭ প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন।

এর মধ্যে ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম, খুলনা-৫ আসনের জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার, বরগুনা-২ আসনের জামায়াতের প্রার্থী ডা. সুলতান আহমেদ, পিরোজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী শামীম সাঈদী, চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি প্রার্থী শরিফুজ্জামান শরীফ, মাদারীপুর-১ আসনের বিএনপির প্রার্থী নাদিরা আক্তার ও নীলফামারী-২ আসনের বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনও ধরনের অনিয়ম বা কারচুপির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে ‘নির্বাচনি আবেদন’ করার বিধান রয়েছে। এসব আবেদনের শুনানির জন্য গঠিত বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে বর্তমানে নিয়মিতভাবে শুনানি চলছে। নির্বাচনি ট্রাইব্যুনাল এসব অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট আসনের ফলাফলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত প্রদান করবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD