‘মুক্তি’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন বেশি দিন হয়নি। এরই মধ্যে নতুন আরও তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। এর মধ্যে একটির কাজ শুরু হয়েছে।
নাম ‘এক পশলা বৃষ্টি’। এটি পরিচালনা করছেন জাফর আল মামুন। এ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন আরজু ও আঁচল। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে আরজু বলেন, ‘এক পশলা বৃষ্টি যেন বারবার আমার প্রথম ছবি ‘তুমি আছো হৃদয়ে’র কথা মনে করিয়ে দেয়। দারুণ গল্পের ছবি এটি। আঁচলের সঙ্গে আমার প্রথম কাজ। দু’জনে মিলেই গল্পটাকে দর্শকের মধ্যে তুলে ধরার চেষ্টা থাকবে।’
আঁচল বলেন, ‘বেশ ভালোভাবেই কাজ করছি। আরজুর সঙ্গে এটি আমার প্রথম কাজ। আশা করি, ভালো হবে।’ এদিকে আরজু ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘মুক্তি’ ছবিতে নবাগতা রাজ রিপার বিপরীতে অভিনয় করেছেন। ছবিটির বেশিরভাগ অংশের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।
লাইটনিউজ