মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

আরব সাগরে ক্ষেপণাস্ত্র-ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আরব সাগরের উত্তরাংশে নিজেদের তৈরি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, স্থল ও আকাশপথে ব্যবহারের উপযোগী সুইসাইডাল ড্রোন এবং ও জলপথে ব্যবহার ও আঘাত হানার উপযোগী ইউএসভি ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, “শনিবার আরব সাগরের উত্তরাংশে এক মহড়ায় এলওয়াই সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, সুইসাইডাল ড্রোন এবং এইএসভি ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডার পাকিস্তান ফ্লিট। এই যুদ্ধাস্ত্রগুলোর পারফরম্যান্স এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা যাচাই করতে এই মহড়ার আয়োজন করা হয়েছিল। মহড়া এবং উৎক্ষেপণ সফল হয়েছে।”

গত ৩ জানুয়ারি পাকিস্তানের বিমান বাহিনী পরীক্ষামূলকভাবে নিজের তৈরি ক্ষেপণাস্ত্র তৈমুর উৎক্ষেপণ। করেছিল। এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

তার আগে ২০২৫ সালের নভেম্বরে আরব সাগরে মহড়া করেছিল পাকিস্তানের নৌবাহিনী। সেবারের মহড়ায় জাহাজবিধ্বসী ক্ষেপণাাস্ত্রের সক্ষমতা পরীক্ষা করা হয়েছিল।

প্রসঙ্গত, আরব সাগরের তীরে ৯টি দেশ অবস্থিত। এই দেশগুলো হলো ভারত, পাকিস্তান, সৌদি আরব, ইরান, ওমান, ইয়েমেন, সোমালিয়া, জিবুতি, এবং দ্বীপরাষ্ট্র মালদ্বীপ।

সূত্র : জিও টিভি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD