বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

আলিয়ার জায়গা দখল করছেন প্রিয়াঙ্কা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘বদরিনাথ কি দুলহানিয়া’, ‘কলঙ্ক’, ‘টু স্টেট’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাল্লি বয়’, ‘হাইওয়ে’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘শানদার’, ‘উড়তা পাঞ্জাব’র মতো অসংখ্য ব্লকবাস্টার ছবি ভক্তদের উপহার দিয়েছেন আলিয়া ভাট।

বলিউডে বাজিমাত করে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আলিয়া ভাট। তাও ‘বাহুবলী’ ছবির নির্মাতা এসএস রাজামৌলির হাত ধরে। তার পরবর্তী ছবি ‘ট্রিপল আর’-এ দেখা যাবে ভাটকন্যাকে। এরইমধ্যে প্রকাশ্যে এলো একটি তথ্য।

শোনা যাচ্ছে, ‘ট্রিপল আর’-এ আলিয়ার জায়গা দখল করে নিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া! তবে এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবী করেছেন আলিয়া ও নির্মাতা নিজেই।

এই গুঞ্জন প্রসঙ্গে আলিয়া বলেন, ‘এটি একদম মিথ্যা।’

নির্মাতা এসএস রাজামৌলি বলেন,“আমাদের সত্যি কোন ধারনা নেই কখন এবং কোথা থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে। ‘ট্রিপল আর’র জন্য আমরা আলিয়াকে পছন্দ করেছি। তাই তার পরিবর্তে অন্য কাউকে নেওয়ার প্রশ্নই আসে না।”

এদিকে, সুশান্ত সিং রাজপুত চলে যাওয়ার পর থেকে আলিয়াকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এছাড়া তাকে নিয়ে প্রতিনিয়ত শোনা যাচ্ছে নানা গুঞ্জনও। ফলে বলিউডের এই অভিনেত্রীকে নিয়ে কিছুটা চিন্তিত রয়েছে তার পরিবারের সদস্যরা।

এসএস রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’-এ আলিয়া ভাটের বিপরীতে দেখা যাবে রাম চরনকে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD