বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

আলিয়া আবারও গায়িকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

ক’দিন পরই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে যাচ্ছে মহেশ ভাট পরিচালিত ‘সড়ক টু’। এরইমধ্যে ভক্তদের জন্য নতুন এক চমক নিয়ে হাজির হয়েছেন ছবিটির অভিনেত্রী আলিয়া ভাট।

‘সড়ক টু’র ‘তুম সে হি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আলিয়া ভাট। অরিজিনাল গানটি গেয়েছেন অঙ্কিত তিওয়ারি ও লিনা বোস।

শুক্রবার (২৮ আগস্ট) প্রকাশ করা হয়েছে আলিয়ার গাওয়া ভার্সনটি। যেখানে দেখা যাচ্ছে- স্টেজে রাখা একটি চেয়ারে বসে গিটার হাতে গানটি গাইছেন তিনি।

ইউটিউব ছাড়াও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতেও গানটি শেয়ার করেছেন বলিউডের এই অভিনেত্রী।

মহেশ ভাট পরিচালিত ‘সড়ক টু’ ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সড়ক’র সিক্যুয়েল। এতে আলিয়া ভাটের পাশাপাশি আরও রয়েছেন সঞ্জয় দত্ত, পূজা ভাট, আদিত্য রয় কাপুর, ‍যিশু সেনগুপ্তসহ অনেকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD