বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা ৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ‘যুদ্ধবিরতির’ মধ্যেও ইসরায়েলি হামলা, নিহত ৮ ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

আসছে আরটিভির কাউ ব্র্যান্ড কালার কোটেড স্টিল-ফোক স্টেশন সিজন- ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

শুরু হয়েছে আরটিভির কাউ ব্র্যান্ড কালার কোটেড স্টিল-ফোক স্টেশন সিজন- ২। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সিজন-২ এর উদ্বোধন হয়।

ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ চৌধুরী।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আবুল খায়ের গ্রুপ ফোক স্টেশনের সিজন-২ তে যুক্ত হয়েছে, এতে করে ফোক স্টেশন একটি নতুন মাত্রা পাবে। তাদের ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আরটিভির ফোক মিউজিক স্টেশন এবার আগের চেয়েও আরো নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। আশা করি আপনারা নতুন কিছু উপভোগ করবেন। বাকিটা দর্শকদের ওপর নির্ভর করছে।

নওশাদ চৌধুরী বলেন, আরটিভির ফোক মিউজিক স্টেশন একটি জনপ্রিয় অনুষ্ঠান। ইউটিউবেও এটির ভিউ বেশ। এই মুহূর্তে বাংলাদেশের যত টেলিভিশনের মিউজিক অনুষ্ঠান দেখি তার মধ্যে এটি অন্যতম। ফোক নিয়ে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের। দেরিতে হলেও কাউ ব্র্যান্ড কালার কোটেড স্টিল এর সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের এক সঙ্গে পথ চলা এই অনুষ্ঠানটা আরও এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, হেড অব মার্কেটিং সুদেব চন্দ্র ঘোষ, অনুষ্ঠানের প্রযোজক নুর হোসেন হীরা। সঙ্গীত পরিচালক জেকে মজলিশ, সঙ্গীত শিল্পী বেলাল খান, কাজী শুভ, হৈমন্তী রক্ষিত দাস, শিল্পী বিশ্বাস, অঙ্কন এবং আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী ইলমা বখতিয়ার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD