শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :

আসছে ‘কাটা লাগা’র নতুন ভার্সন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত রিমিক্সগুলোর মধ্যে অন্যতম শেফালি জরিওয়ালা অভিনীত ‘কাটা লাগা’ গানটি। সবচেয়ে বেশি বার দেখা গানটি আজও আইকনিক হয়ে রয়েছে সকলের কাছে।

চমকপ্রদ তথ্য হলো- ফের আসতে যাচ্ছে ‘কাটা লাগা’। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে গানটির নতুন সংস্করণ।

‘কাটা লাগা’র নতুন ভার্সনটি নিয়ে আসছেন হানি সিং, নেহা কাক্কার ও টনি কাক্কার। ইমিতধ্যে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

হানি সিং লিখেছেন, “এ বছরের ধামাকাদার কোলাবরেশনে জন্য প্রস্তুত হয়েযান। শিগগিরই আসছি আমি, নেহা এবং টনি। পার্টি অ্যান্থেম ‘কাটা লাগা’ নিয়ে।”

তবে ‘কাটা লাগা’ নতুন ভার্সনটি কবে মুক্তি পাবে সে তারিখটি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD