বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

আসছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার-২’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

বিশ্বব্যাপী ঝড় তোলা হলিউড সিনেমা ‘অ্যাভাটার’ -এর সিকুয়েল নিয়ে হাজির হচ্ছেন ‘টাইটানিক’ খ্যাত পরিচালক জেমস ক্যামেরন। শিগগিরই ‘অ্যাভাটর ২’ নির্মাণের কাজ ধরবেন এই কিংবদন্তি পরিচালক।

বিষয়টি অবশ্যই ভক্তদের জন্য সুখবরই বটে। সম্প্রতি ‘টারমিনেটর’খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের সঙ্গে এক আলাপচারিতায় জেমস জানিয়েছেন, ছবিটির সিকুয়াল নির্মাণের প্রস্তুতি শেষ হয়েছে।

জেমস ক্যামেরন বলেন, করোনার কারণে সিনেমাটির কাজ শুরু করতে চার মাসের বেশি সময় দেরি হয়ে গেছে। আমরা শিগগিরই বায়ো বাবল সুরক্ষায় পুরোদমে কাজ শুরু করবো। আর সিনেমার শুটিং শেষ হবে ২০২২ সালে। একই বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে। এবারের পর্বতে ভিএফএক্সের চোখ ধাঁধানো কাজ দেখানো হবে, যা ইতোপূর্বে দেখেনি কেউ।

প্রসঙ্গত, জেমস ক্যামেরনের রচনা ও পরিচালনায় ২০০৯ সালে মুক্তি পায় বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী ‘অ্যাভাটার’। এতে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জোয়ি সালডানা, স্টিফেন ল্যাং, মিচেলে রড্রিগেজ, জোয়েল ডেভিড মুর, জিওভান্নি রিবিসি এবং সিগুর্নি উইভার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD