শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

আসছে ‘সাথ নিভানা সাথিয়া টু’!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে স্টারপ্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে রিশতে হ্যায় পেয়ার কে’। এতে শাহের শেখ ও রিয়া শর্মার রসায়ন এতোটাই মন কেড়ে নিয়েছে যে, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে সিরিয়ালটি।

দেড় বছর আগে শুরু হওয়া এই সিরিয়ালটি শিগগিরই শেষ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। যদিও বা চ্যানেল কর্তৃপক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে ‘ইয়ে রিশতে হ্যায় পেয়ার কে’র সময়ে প্রচার করা হবে আরেক জনপ্রিয় সিরিয়াল ‘সাথ নিভানা সাথিয়া’র দ্বিতীয় কিস্তি ‘সাথ নিভানা সাথিয়া টু’। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD