শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আহত দুই ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে মাহি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি ইদানীং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়মিত যাচ্ছেন তিনি। আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদে দায়িত্ব পেয়েছেন তিনি।

সম্প্রতি রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে। আহতরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ। এই দুই ছাত্রলীগ নেতাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এ কথা মাহি নিজেই জানিয়েছেন।

মাহিয়া মাহি বলেন, গতকাল (শুক্রবার) গিয়েছিলাম আমার ভাই আনোয়ার হোসেন নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নিতে। খালাম্মাকে সান্ত্বনা দেওয়াটা কঠিন ছিল, তার ছেলে খানিকটা দূরের লেখাও ঠিকমতো পড়তে পারে না এখন।

তিনি বলেন, আরও যে কত শারীরিক ক্ষতি হয়েছে তার। আর শরীফ আহমেদ মুনিম ভাইয়া সেও ছিলেন পাশে, মানসিকভাবে কতটা বিধ্বস্ত তিনি আহ্। সবাই দোয়া করবেন আমার ভাইরা যেন শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিক ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারে।

এদিকে মাহিয়া মাহির স্বামী রকিব সরকার আগে থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি গাজীপুর মহানগর যুবলীগ নেতা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD