সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ড পুনর্গঠনের দাবি স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল আইন এর দ্রুত বাস্তবায়ন এবং ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডেকে ব্যাচেলর ডিগ্রীধারী চিকিৎসকদের দ্বারা পুর্নগঠনসহ ৫ দাবি জানিয়েছে বিইউএমএস ও বিএএমএস ইউনানী ও আয়ুর্বেদিক গ্রাজুয়েট চিকিৎকদের পেশাজীবী সংগঠন স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদ। বুধবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটের সাগর রুনী হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন আওয়ামী সমর্থিত এ সংগঠনটি।

স্বাদেচিপের মহসচিব ডাঃ এ কে এম মামুন উর রশিদ চৌধুরী সংবাদ সম্মেলনে দাবি করেন, কিছু ষড়যন্ত্রকারী আইন প্রয়োগকারী সংস্থাকে ভুল বুঝিয়ে বিইউএমএস ও বিএএমএস চিকিৎসকদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ব্যবসায়ী শ্রেণীর একই ব্যক্তির হাতে বোর্ড জিম্মি। তারা তাদের ব্যবসায়ীক চিন্তা মাথায় রেখে বোর্ডকে কুক্ষিগত করে রেখেছে।

ইউনানী ও আয়ুর্বেদিক পেশার চিকিৎসকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে উল্লেখ করে সভাপতি ডাঃ আ জ ম দৌলত আল মামুন বলেন, বোর্ড আজ পর্যন্ত কোনো ডিপ্লোমা চিকিৎসককে সরকারী চাকরী, তাদের পড়াশুনা ও প্রশিক্ষণের উন্নতিকরণ করতে ব্যর্থ হয়েছে। অথচ এই সরকার ইউনানি ও আয়ুর্বেদিক বান্ধব সরকার। তিনি বোর্ডকে প্রকৃত ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা পুনর্গঠনের দাবি জানান।

একটি প্রতিষ্ঠান ইউনানি ও আয়ুর্বেদিক কাউন্সিল গঠন প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করছে, যদি এই কাউন্সিল ব্যাচেলর ডিগ্রিধারীদের স্বার্থবিরোধী হয় তবে, সকল চিকিৎসক রাজপথে নামতে বাধ্য হবে বলে সংবাদ সম্মেলনে হুশিয়ারী দেন বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক সমন্বয় পরিষদের আহবায়ক ডাঃ আলমগীর হোসেন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদ (স্বাদেচিপ) এর যুগ্ম মহাসচিব ডাঃ জ্যোতিষ চন্দ্র মন্ডল, ডাঃইউসুফ,সাংগঠনিক সম্পাদক ডা. আবু বকর সিদ্দিক, ডা.এএইচএম কামরুজ্জামান সুমন,ডাঃসোহরাব হোসেন বাদল,ডাঃমমিনুল হক রানা,দপ্তর সম্পাদক ডাঃ হাবিবুর রহমান মিন্টু, প্রচার সম্পাদক ডা. মইন উদ্দিন মামুন,ডা. তানজিলা,ডা. লিখন,ডাঃসোহেল আলম জয়,ডা.মুহিন,ডা. আরিফ,ডা. রুহুল, সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদের ৫ দাবি জানিয়েছে। এগুলো হলো, খসড়া বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল আইন- পাস করে দ্রুত কার্যকর, ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডেকে ব্যাচেলর ডিগ্রীধারী চিকিৎসকদের দ্বারা পুর্নগঠন, ব্যক্তিগত অপরাধের বিরুদ্ধে অবশ্যই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে,তবে পূর্নাঙ্গ কাউন্সিল না হওয়া পর্যন্ত বিএএমএস ও বিইউএমএস চিকিৎসকগনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় অবশ্যই হোমিও ও দেশজ চিকিৎসা,স্বাস্থ্য অধিদপ্তর থেকে দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতি থাকতে হবে।

এছাড়া মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং-৭০৪৩/২০১২ এর নির্দেশনাকে সম্মান করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়। সংবাদ সম্মেলনে বিএএমএস ও বিইউএমএস চিকিৎসকদের এএমসির চাকরি নিয়মিতকরণ প্রয়োজনে পিএসসির মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে অন্তর্ভুক্তকরণ এবং ১৪৩টি পদের চাকরির পরীক্ষা দ্রুত সম্পন্ন করা এবং বিইউএমএস ও বিএএমএস চিকিৎসকগণের উচ্চশিক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বন্ধ ফ্যাকাল্টি চালুকরণের দাবিও জানানো হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD