শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :

ইমরান হাশমির সঙ্গে ইউরোপে উড়াল দিচ্ছেন ক্যাটরিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

করোনা সংক্রমণের মধ্যেই ইউরোপে উড়াল দিচ্ছেন বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ। সঙ্গী বলিউড স্টার ইমরান হাশমি। গল্প নয় সত্যি।

যেখানে বলিউডের অনেক নায়িকা ইমরান হাশমিকে এড়িয়ে চলেন সেখানে ক্যাটরিনার মতো প্রতিষ্ঠিত নায়িকা কী করে তার সঙ্গী হন সেটি নিয়ে হয়তো ভক্তরা ধাঁধায় পড়ে যাচ্ছেন।

ক্যাটরিনা ইমরান হাশমির প্রেমে পড়েছেন-এমন ভাবার কারণ নেই। পেশাগত কারণেই তাদের এই সফর।

বহুল প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’সিনেমার শুট ফের শুরু হতে চলেছে।

বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ক্যাটরিনা-ইমরান হাশমি এই সিনেমার বিভিন্ন লোকেশনে শুটের জন্য এ বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহে উড়াল দেবেন ইউরোপে। সেখানে সিনেমার বিভিন্ন অংশের শুট হবে এবং এ শুট চলবে টানা দুই মাস।

শুধু ইমরান হাশমি নয়, ক্যাটরিনার নায়ক সালমান খানও যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মনোরম লোকেশনে শুটের পর এবার সিনেমাটির প্রযোজকেরা চাইছেন বাকি অংশ অস্ট্রিয়া, মরক্কো, তুরস্ক ও রাশিয়ায় দৃশ্য ধারণ করবেন। সিনেমাটির গল্পই এমন, যেখানে চরিত্রগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে অসম্ভব মিশনে। এবারের শিডিউল ৫০ দিনের বেশি।

সালমান খান ও তাঁর ক্রু প্লেনে উঠবেন ১২ আগস্ট, কিন্তু ক্যাটরিনা কাইফ ওই মাসের শেষের দিকে তাঁদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতে সালমানের একক শুট করা হবে। এর পর দুই তারকার শুট হবে। পরে ইমরান হাশমিদের শুট হবে।

আয়ারল্যান্ড, গ্রিস, স্পেন ও ফ্রান্সেও শুটের পরিকল্পনা রয়েছে নির্মাতা মনীশ শর্শার।

এ অঞ্চলে সিনেমাটির শুটিংয়ের জন্য বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। প্রযোজক আদিত্য চোপড়া চান, বড় পর্দায় যেন এই অ্যাকশন-প্যাকড সিনেমা ভালোভাবে উপভোগ করতে পারেন দর্শক।

এর আগে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার গল্প যেখানে শেষ হবে, সেখান থেকে শুরু হবে ‘টাইগার থ্রি’ সিনেমার গল্প। আর এই কারণে ‘পাঠান’ সিনেমায় দেখা মিলবে বলিউড ভাইজানের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD