সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে করতে হবে চূড়ান্ত নিবন্ধন আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ড. মঈন খান সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর বাধা নেই লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা

ইয়েমেনে করোনায় আক্রান্ত-মৃত্যু বাড়ছেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে মহামারি করোনা। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ভাইরাসটির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশটিতে থাকা কয়েক লাখ আফ্রিকান শরণার্থী। চলমান পরিস্থিতির মধ্যেই দেশটিতে হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট।

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে গেল এপ্রিলের শুরুতে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দিন যতো এগিয়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা ততো বাড়ছে। গেল কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে করোনায় মৃতের হার ২০ শতাংশের বেশি।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন জানায়, ইয়েমেনে করোনায় বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে নিজ বাসাতেই। কারণ হিসেবে সংস্থাটি পর্যাপ্ত পরীক্ষা ও চিকিৎসা সরঞ্জামের অভাবকে দায়ী করেছে। আর করোনার কারণে দেশটিতে নিজেদের নিরাপদ মনে করছে না প্রায় ৪ লাখ আফ্রিকান শরণার্থী।

করোনা মোকাবিলায় ইয়েমেনে চলতি সপ্তাহেই জাতিসংঘের পাঠানো চিকিৎসা সামগ্রী পৌঁছেছে। স্বেচ্ছাসেবকরা বলছেন, হাতে পাওয়া কিট দিয়ে সপ্তাহে ৫০ হাজার মানুষকে পরীক্ষার আওতায় আনা সম্ভব হবে।

এদিকে, করোনার মধ্যেও থেমে নেই ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসন। হাউথিদের সাথে যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পরপরই আবারো দেশটিতে হামলা বেড়েছে। এতে হতাহতের ঘটনাও ঘটছে। ২০১৫ সাল থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD