শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

ই-কমার্স উদ্যোক্তাকেই বেছে নিলেন কাজল আগরওয়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা কাজল আগরওয়াল ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। কাজলের হবু বর গৌতম কিচলু একজন সফল উদ্যোক্তা। তার একটি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। ইন্টেরিয়র ডিজাইন ও হোম ডেকর নিয়ে কাজ করে এটি।

নতুন জীবন শুরু করার আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে সে বিষয়ে ঘোষণা করেছেন এই অভিনেত্রী। কাজল আগরওয়াল লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৩০ অক্টোবর মুম্বাইতে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে আমি গৌতম কিচলুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। সেখানে আমাদের পরিবার এবং আত্মীয় পরিজন উপস্থিত থাকবেন।

তিনি আরও জানিয়েছেন, এই অতিমারি আমাদের জীবনে দুশ্চিন্তার ছায়া ফেললেও নিজেদের নতুন সফর শুরু করতে পেরে আমরা খুবই খুশি। এও জানি, আপনারা আমাদের জন্য আনন্দিত। আমাকে এতো বছর ধরে ভালবাসার জন্য ধন্যবাদ। নতুন জীবন শুরু করতে আপনাদের আশীর্বাদ প্রয়োজন।

জানা যায়, বিয়ের অনুষ্ঠান দু’দিন ধরে চলবে। মুম্বাইয়ের চার্চগেট সংলগ্ন একটি পাঁচ তারা হোটেলে সম্পন্ন হবে অনুষ্ঠান। গত মাসে আশীর্বাদ হয়েছে দু’জনের। এবার চার হাত এক হওয়ার পালা।

মুম্বাইয়ে জন্ম নেওয়া কাজল মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজে পা ফেলেন। তেলেগু চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান তিনি।

বাহুবলি পরিচালক এসএস রাজামৌলির মাগাধীরা-তেও দেখা যায় কাজল আগরওয়ালকে। এসবের পাশাপাশি মোসাগাল্লু, ইন্ডিয়ান পার্ট টু, মুম্বাই সাগা, প্যারিস প্যারিসসহ দক্ষিণের একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD