শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

উচ্চ রক্তচাপের ওষুধ ঝুঁকি কমাচ্ছে করোনায় মৃত্যুর : সমীক্ষা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

স্বাস্থ্য ডেস্ক : যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ খান। তাদের করোনায় মৃত্যু হওয়ার আশঙ্কা কম। এমনকি তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ইস্ট অ্যাঙ্গিলিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গার্ডিয়ান।

হাসপাতালে ভর্তি ২৮, ৮৭২ জন রোগীর ওপর এই গবেষণা চালিয়ে গবেষকরা দেখেছেন, করোনা আক্রান্ত যে সব রোগী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ খেতেন, তাদের ৩৩ শতাংশের প্রাণ বেঁচেছে এই ওষুধের কারণে। শুধু তাই নয়, আইসিইউতে ভর্তি হওয়ার হাত থেকেও বেঁচেছেন তারা।

সমীক্ষায় জানায়, যারা হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ খাচ্ছেন, তাদের করোনায় মৃত্যু হওয়ার ঝুঁকি প্রায় এক তৃতীয়াংশ কম।

ইস্ট অ্যাঙ্গিলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হাসপাতালে ভর্তি ২৮,৮৭২ জন রোগীর ওপর গবেষণা চালান। এই রোগিদের মধ্যে এক তৃতীয়াংশ রোগীই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অ্যাজিওটেনসিন কনভার্টিং এনজাইম ও অ্যাজিওটেনসিন রিসিপটার ব্লকারস ওষুধ খান। চিকিৎসকরা বলছেন যারা এই ওষুধ খাচ্ছেন, তারা দ্রুত সুস্থ হচ্ছেন বা তাদের মধ্যে সুস্থ হওয়ার হার বেশি। এই রোগীদের ভেন্টিলেটর বা আইসিইউর সাহায্য নিতে হয়নি। সাধারণ ওষুধেই করোনা থেকে সুস্থ হচ্ছেন তারা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD