বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তমকুমারের পর সবচেয়ে সুদর্শন নায়ক শাকিব’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

অভিনেতা শাকিব খানকে উত্তম কুমারের পর সবচেয়ে সুদর্শন নায়ক হিসেবে আখ্যা দিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। তিনি বলেন, ‘শাকিব ভাই আমার কাছে উত্তম কুমারের পরে সবচেয়ে সুদর্শন বাংলা নায়ক।’

বর্তমানে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তার ওপর ভরসা করেই সচল রয়েছে দেশের সিনেমা হলগুলো। করোনা ভাইরাসের আগে বছরে অর্ধশতাধিক সিনেমা মুক্তি পেলেও কেবল তার ছবিই ব্যবসা করতে দেখা গেছে। তাই নানা সময়ে এ নায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই।

ফেসবুকে দীপংকর দীপন বলেন, শাকিব ভাই আমার কাছে উত্তম কুমারের পরে সবচেয়ে সুদর্শন বাংলা নায়ক। শাকিব ভাইকে আমি একবার একটি হাসপাতালে বসে বলেছিলাম, তার ন্যাচারাল লুকটা তার সেরা লুক। এই লুকটা নিয়ে ফাইট দিতে পারেন মার্লন ব্রান্ডো, মন্টগোমারি ক্লিফ্ট আর উত্তম কুমারের সাথে।’

এ প্রশংসা শাকিব খানকে ইমপ্রেস করার জন্য করেননি তিনি। পোস্টে লিখেছেন সেটাও। দীপংকর দীপন বলেন, ‘শাকিব ভাইকে ইমপ্রেস করার জন্য কথাগুলো বলছি না আমি। তার সাথে আমার কোন ছবি নেই- কথাও হচ্ছে না কোন ছবির বিষয়ে। কেবল বিশ্বাস থেকেই বলছি।’

দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ২০১৭ সালে মুক্তি পায়। সে সময় দেশজুড়ে আলোড়ন তৈরি ছবিটি। প্রথম ছবি দিয়েই নির্মাতা হিসেবে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন তিনি। এরপর ‘ঢাকা ২০৪০’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি ছবি নির্মাণ শুরু করেন তিনি। করোনা ভাইরাসের কারণে ছবি দুটির শুটিং বন্ধ আছে। শিগগিরই দুটি ছবি নিয়ে আবার ক্যামেরা ওপেন করবেন বলে জানিয়েছেন দীপংকর দীপন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD