রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

উত্তরায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার বিকেলে এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, ‘আজ সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন নিহত এবং আরো অনেকে দগ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘ইয়া রব! যারা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি মেহেরবানী করে তাদের ক্ষমা করুন, তাদের ওপর রহম করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন।

নিহতদের স্বজনদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।’
জামায়াত আমির আরো বলেন, ‘হে আরশের মালিক! যারা আহত হয়েছেন, তাদের প্রতি বিশেষভাবে রহম করুন এবং তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD