বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

উদয় হাকিমের উপস্থাপনায় লাইভ শো ‘ত্রিবেণী’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

সাংবাদিক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় শুরু হচ্ছে শিল্পসাহিত্য ও সংগীত বিষয়ক লাইভ শো ‘ত্রিবেণী’। দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে নিয়মিত প্রচারিত হবে ব্যতিক্রমী এই আয়োজন। গান, কথা ও কবিতা এই অনুষ্ঠানের উপজীব্য।

রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে লাইভ অথবা ফেসবুক প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।

প্রসঙ্গত, বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত লাইভ শো’র আয়োজন করছে রাইজিংবিডি। উদয় হাকিম এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠককে নির্মল বিনোদন দিতে ভিন্নধর্মী কনটেন্টে অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণীর প্রথম পর্ব। এতে অতিথি হিসেবে থাকছেন টাঙ্গাইলের সংগীতশিল্পী সবুজ বাঙালি।

উদয় হাকিম বলেন, দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ছড়িয়ে থাকা প্রতিভাবান শিল্পীদের নিয়ে রাইজিংবিডির বিশেষ এই আয়োজন ত্রিবেণী। এখানে যেমন তারকা শিল্পীরা থাকবেন, তেমনি থাকবেন প্রতিভাবান নবীন শিল্পী। নবীন-প্রবীণের মেলবন্ধন হবে এ অনুষ্ঠানের মাধ্যমে।

সরাসরি রাইজিংবিডির স্টুডিওতে অথবা অনলাইনে যারা এই অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন sahitto.risingbd@gmail.com এই ই-মেইলের মাধ্যমে। অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে https://www.facebook.com/DailyrisingbdOnlineNEWS/ এই পেজ থেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD