সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

এক দশক নট আউট ফারুকী-তিশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

তারকাদের একের পর এক ঘর ভাঙার খবরের মাঝে যেন একটু ব্যতিক্রম পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি।

এই তারকা দম্পতি আজ (১৬ জুলাই) তাদের দাম্পত্য জীবনের এক দশকে পা রেখেছে। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালের আজকের দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

১০ বছরে বিবাহবার্ষিকীতে ফারুকী জানিয়েছেন, দশ বছরে অনেককিছু বদলে গেছে। আমার দাড়ি ধুসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, করোনাভাইরাস এসেছে। অনেককিছু বদলেছে। কিন্ত আমাদের ভালোবাসাটা আগের মতোই রয়েছে।

এদিকে নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, দেখতে দেখতে বিয়ের দশটা বছর পেরিয়ে গেলো। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।

তিশার সঙ্গে মোস্তফা সরোয়ার ফারুকীর চেনাজানা শুরু ‘পারাপার’ টেলিফিল্মে কাজ করতে গিয়ে। এরপর ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। সেই গল্পে একবার তিশা জানিয়েছিলেন, আমাদের প্রেম করে বিয়ে। তাও সুপার প্রেম। আর ভালো লাগার শুরুটা হয়েছিল একটু অন্যরকম ভাবে। ওর (ফারুকী) ব্রেকআপ হয়েছিল। আমি গিয়েছিলাম সান্ত্বনা দিতে। ব্যাস, প্রেম হয়ে গেল।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD