বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

এক ফ্রেমে আমার সম্পূর্ণ পৃথিবী: বিরাট কোহলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

শরীরের ভিতর একটু একটু করে বেড়ে উঠছে একটা নতুন প্রাণ। সৃষ্টির সুখ, যা ভাষায় প্রকাশ করা কঠিন। পুরোটাই এক অনন্য অনুভূতি। আর জীবনের এই সবচেয়ে আনন্দের অনুভূতিতে ডুব দিয়েছেন আনুশকা শর্মা।

আগামী বছরের জানুয়ারিতে প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে এই আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন বিরুষ্কা দম্পতি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন অন্তঃসত্ত্বা আনুশকা শর্মা। যেখানে দেখা যাচ্ছে- সমুদ্রের সামনে দাঁড়িয়ে রয়েছেন বলিউডের এই অভিনেত্রী। ধরে রেখেছেন নিজের বেবিবাম্প।

শেয়ার করা ছবিটির ক্যাপশনে আনুশকা লিখেছেন- “নিজের শরীরে একটি নতুন জীবন তৈরি হচ্ছে। এর চেয়ে সত্যি ও সুখের আর কী হতে পারে?”

আনুশকার শেয়ার করা ছবিটির নিচে তাকে শুভকামনা জানিয়েছেন তার ভক্তরা। মন্তব্য করেছেন তার স্বামী বিরাট কোহলিও। তিনি লিখেছেন- ‘এক ফ্রেমে আমার সম্পূর্ণ পৃথিবী।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD